সরকারের মদদে রিজেন্টের মালিক এসব অপকর্ম করেছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

সরকারের মদদে রিজেন্টের মালিক এসব অপকর্ম করেছে


আলোকিত বার্তা:করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টিভিতে দেখলাম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের মালিকের ওঠাবসা।সরকারের মদদে রিজেন্টের মালিক এসব অপকর্ম করেছে।বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রোগীদের বাড়ি গিয়ে নমুনা নিয়ে সেগুলো টেস্ট না করিয়েই মনগড়া রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল। গত ৬ জুলাই বিকালে রিজেন্টের উত্তরা শাখায় র্যা বের ভ্রাম্যমাণ আদালতেরঅভিযানে এ অনিয়ম ধরা পড়ে। এর পর রিজেন্টের প্রধান কার্যালয়, উত্তরা ও ধানমণ্ডি শাখা বন্ধ করা হয়।নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন আইনের সংশোধন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ইসি রাজনৈতিক দলের নিবন্ধন আইনের সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তার উদ্দেশ্য হলো– ক্ষমতাসীন আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনা। ওয়ান-ইলেভেন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

করোনা মহামারীর মধ্যেই উপনির্বাচন দেয়ার সমালোচনা করে তিনি বলেন, সারাবিশ্ব এখন করোনা মহামারীতে বিপর্যস্ত। মানবিক দুর্যোগ চলছে। মানুষ বাসা থেকে বের হতে পারছে না। এ অবস্থায় ইসি উপনির্বাচন করতে চাইছে।বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে আরও বলেন, দেশে এক দশকের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন চলছে। এটির নাম দেয়া হয়েছে হাইব্রিড রিজিম (মিশ্র শাসন)। এতে ইসি ও নির্বাচনের দরকার আছে। ইসি বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সেনাবাহিনীকে অকার্যকর করেছে। এই কমিশনের কাছে নিরপেক্ষ আচরণ পাওয়া যাবে না।

Top