বরিশালের নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালের নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ


বরিশাল প্রতিনিধি:আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুতেই বরিশাল তথা দক্ষিণাঞ্চলের নদীগুলোতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। তবে বর্তমানে সাগরে মাছ শিকারে চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলে ইলিশের সরবরাহ আরও বাড়বে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।এদিকে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে পল্লীগুলোতে বইছে আনন্দের বন্যা। বরিশাল সদর উপজেলাসহ বিভিন্ন মাছের ঘাট, আড়ৎ, পাইকারী ও খুচরা বাজারে ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাক ও দর কষাকষিতে প্রতিদিন মুখরিত হচ্ছে ইলিশের বাজার।জানা গেছে, জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। ফলে ১ জুলাই থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। মৌসুমের শুরুতেই গত ২ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ আবহাওয়া উপযোগী থাকায় মেঘনা বক্ষসহ অভ্যন্তরীণ নদীগুলোতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এর মধ্যে মাঝারি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে বেশি। বড় ইলিশও পাওয়া যাচ্ছে, তবে পরিমাণে কম।বরিশাল পোর্ট রোডের কয়েকটি ইলিশ মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার পোর্ট রোডের মোকামে ৮’শ মণের বেশি ইলিশ এসেছে। এর আগেরদিন সোমবার প্রায় ৬শ’ মণের বেশি ইলিশ এসেছিলো। এতে কর্মব্যস্থতা বেড়েছে বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামগুলোতে।

পোর্ট রোডের বেশ কয়েকজন ইলিশ আড়তদার জানান, আগামী ২৩ জুলাই সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। তখন জেলেদের জালে আরও অধিক পরিমাণ ইলিশ মাছ ধরা পড়বে এবং তখন সরবরাহ আরও বৃদ্ধি পাবে।বরিশাল পোর্ট রোডের ইলিশ আড়তদার মো. নাসিরউদ্দিন জানান, গতকাল বরিশাল মোকামে দেড় কেজি সাইজের প্রতিমণ ইলিশ ৫০ হাজার, এক কেজি সাইজ প্রতিমণ ৩৪ হাজার, এলসি সাইজ (৬শ’ থেকে ৯শ’ গ্রাম) প্রতিমণ ২৯ হাজার এবং গোটলা সাইজ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারে সামান্য বাড়তি দামে বিক্রি হয়েছে।জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, গত ১ জুলাই থেকে ইলিশের ভরা মৌসুম শুরু হয়েছে। এখন নদ-নদীতে ইলিশ শিকারে কোনো নিষেধাজ্ঞা নেই।তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকায় অভ্যন্তরীণ নদ-নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আগামী ২৩ জুলাই সাগরে মাছ শিকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলে সাগরেও প্রচুর ইলিশ ধরা পড়বে এবং মোকামগুলোও ইলিশে সয়লাব হবে বলেও আশা করেন এই কর্মকর্তা।

Top