টুঙ্গিবাড়িয়ায় মা’কে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় সন্তানের উপর হামলা
স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের পতাংমোর সংলগ্ন মাকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করে হামলার স্বীকার হন সন্তান।গতকাল রোজ মঙ্গলবার সন্ধা সারে ৭ টার দিকে এ ঘটনার সৃষ্টি হয়েছে।স্থানীয় মৃত হারুন মোল্লার পুত্র সুজন মোল্লা (২০)কে ঐ একই বাড়ির মৃত রাজ্জাক আকন এর পুএ মোঃ নাসির আকন মোঃসরোয়ার মোঃকামরুজ্জামান সহ ৭/৮জন মিলে সুজন কে বেধর মারধর করার অভিযোগ পাওয়াগেছে। সরেজমিনে গিয়ে জানাযায় গত একবছর যাবত হারুন মোল্লা মারা জাওয়ার পর থেকে তার স্ত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছে একই বাড়ির মোঃনাসির আকন।হারুন মোল্লার স্ত্রী গত ৬/০৭/২০২০ইং রাতে প্রকিতির ডাকে স্যারা দিতে ঘরের বাহির হইলে নাসির আকন পিছনদিক থেকে এসে মুখ চেপেধরে শ্লিলনতা হানির চেষ্টা চালায়।
উক্ত ঘটনা মা-সন্তানকে বল্লে মোঃসুজন মোল্লা প্রতিবাদ করলে লম্পট নাসির আকন সহ সাঙ্গপাঙ্গ মিলে অমানবিক ভাবে মারধর করে সুজন মাটিতে লুটিয়েপরে মৃতুর যন্ত্রণায় কাএাতে থাকলে স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসাদিয়ে কিছুটাসুস্থ করে। উক্ত ঘটনা ধামাচাপা দেওয়ারকরা জন্য একটি মহল শালিসের নামে সুজন ও তার মায়ের একটি সাদা কাগজে স্বাক্ষর নেয় বলে জানিয়েছে ভুক্তভুগি পরিবার।এ বিষয় বন্দর থানায় অভিযোগ করা হয়।