বরিশালের উজিরপুরে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ভিন্ন ধর্মাবলম্বির প্রেমিক যুগল - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালের উজিরপুরে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ভিন্ন ধর্মাবলম্বির প্রেমিক যুগল


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুরে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ভিন্ন ধর্মাবলম্বির প্রেমিক যুগল।তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।মঙ্গলবার(৭ জুলাই)দুপুরে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উজিরপুরের জল্লা ইউনিয়নের ইন্দুরকানি গ্রামের তোতা মজুমদারের মেয়ে তৃষ্ণা মজুমদার(১৬)ও একই এলাকার সমীর মজুমদারের ছেলে প্রিন্স(২৫)এ ঘটনা ঘটান।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পশ্চিম কারফা এলাকার খোকন রায়ের বাড়ির পাশের বাগানে আম গাছের সঙ্গে তৃষ্ণা ও সমীরের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।পরে পুলিশকে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।স্থানীয়রা জানান,হিন্দু সম্প্রদায়ের মেয়ে তৃষ্ণা মজুমদার ও খ্রিস্টান সম্প্রদায়ের ছেলে এবং এক সন্তানের জনক প্রিন্স মজুমদারের প্রেমের সম্পর্ক ছিল।

স্বজনরা জানান,প্রিন্স মজুমদার তার স্ত্রী-সন্তান নিয়ে উজিরপুরের জল্লা ইউনিয়নের পশ্চিম কারফা এলাকায় বসবাস করতেন।আত্মহননের আগে স্ত্রীকে সন্তানসহ বাবার বাড়িতে দিয়ে আসেন প্রিন্স।পাশাপাশি মৃত্যুর আগে জনৈক এক ব্যক্তিকে মোবাইলে মেসেজের মাধ্যমে আত্মহত্যার বিষয়টি জানান।উজিরপুর থানার ওসি-তদন্ত হেলাল উদ্দিন জানান,তারা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আইনগত ব্যবস্থা নিয়েছেন।মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

Top