বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে
আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত তাছিন (৩) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মিন্টু ফড়িয়ার ছেলে।জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাছিন সবার অজান্তে বাড়ির পাশের পুকুর পড়ে নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাছিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ তাকে মৃত ঘোষণা করেন।