বরিশালে সড়ক দুর্ঘটনায় কৃষক লীগের সভাপতি শাহজাহান সিকদার নিহত হয়েছেন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে সড়ক দুর্ঘটনায় কৃষক লীগের সভাপতি শাহজাহান সিকদার নিহত হয়েছেন


রফিকুল ইসলাম:বরিশালে সড়ক দুর্ঘটনায় হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান সিকদার (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।জানা গেছে, সোমবার সকালে হিজলা উপজেলা থেকে থ্রি হুইলারে (মাহিন্দ্রা) করে বরিশাল সদরে আসছিলেন শাহজাহান। পথে সাতমাইল এলাকায় এলে মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।অবস্থার অবনতি হলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

Top