করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মীর ফারুকের মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মীর ফারুকের মৃত্যু


আলোকিত বার্তা:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)মীর ফারুকের(৫১)মৃত্যু হয়েছে।মঙ্গলবার(৭ জুলাই)বিকেল ৪টা ৫মিনিটে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত এসআই মীর ফারুক বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি থানার বাউরিয়া গ্রামের বাসিন্দা।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.নাঈমুল হক জানান,৫ জুলাই এসআই মীর ফারুকের করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে ওইদিনই তিনি হাসপাতালে ভর্তি হন।অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

Top