র‍্যাব অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তিকে আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

র‍্যাব অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তিকে আটক


আলোকিত বার্তা:বরিশালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) দুপরে র‌্যাব-৮-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সোমবার (৬ জুলাই) দিনগত রাতে বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।আটকরা হলেন- বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ার পার এলাকার মো.রফিকুল ইসলাম(২৮)ও গেওলনদী উপজেলার বিল্লুকগ্রামের মো. ইউসুফ (৪৩)।এ সময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়,আটক রফিকুল ইসলাম ও ইউসুফ তক্ষক পাচারকারী সংঘবদ্ধ দলের সক্রিয় সদস্য।তারা সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন।এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো.আব্দুল মোন্নাফ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Top