বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন ডিসি ঘাট পুনঃনির্মাণ করা হয়েছে
আলোকিত বার্তা:বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন ডিসি ঘাট পুনঃনির্মাণ করা হয়েছে।পাশাপাশি সেখান থেকে চলাচল করা স্পিডবোটের যাত্রীদের জন্য একটি ছাউনিও নির্মাণ করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে।ঘাট এবং ছাউনি নির্মাণের পর মঙ্গলবার(৭ জুলাই)দুপুর ২টায় তা উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম,সহকারী কমিশনার মেহেদী হাসান,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়,প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ,স্পিডবোট ঘাটের সাধারণ সম্পাদক ওহেদুল প্রমুখ।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে এ কাজ সম্পন্ন করা হয়েছে।