দেশে করোনায় নতুন শনাক্ত ৩০২৭ জন,৫৫ জনের মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

দেশে করোনায় নতুন শনাক্ত ৩০২৭ জন,৫৫ জনের মৃত্যু


আলোকিত বার্তা:দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ১৫১ জনে। নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭ জন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনেমঙ্গলবার (৭ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে ডা.নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানান।করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরী।গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি।মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।তবে সাড়ে ৬৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Top