শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে।সোমবার(০৬ জুলাই)রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।হাসপাতাল সূত্রে জানা যায়,সোমবার (০৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাদুরতলা এলাকার আবুল কায়সার (৭২) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরআগে, রোববার (০৫ জুলাই) রাত দেড়টার দিকে তিনি উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। অপরদিকে, প্রায় একইসময়ে বরিশাল সদরের কাউয়ারচর এলাকার আ. রাজ্জাক (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরআগে, সন্ধ্যা ৬টার দিকে তিনি উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে জানা যাবে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ও আইসোলশন ৪৭ জন করোনা পজেটিভ রোগীসহ ১০৩ জন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত এ হাসপাতালের করোনা ও আইসোলশন ওয়ার্ডে মোট ১১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৫ জন করোনায় আক্রান্ত।

Top