দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন


আলোকিত বার্তা:দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।মঙ্গলবার (৭ জুলাই) ইইউ মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থ সহায়তার মাধ্যমে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলার ৩ হাজার ৩ শতাধিক পরিবার উপকৃত হবে।এই অর্থ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জনগোষ্ঠীকে তাদের সহায় সম্পদ ও গবাদী পশুসহ নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া এবং বিনা শর্তে ঋণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবায় ব্যয় করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই অর্থে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মসূচিতেও সহায়তা করা হবে। রেডক্রিসেন্ট সোসাইটি বন্যার সম্ভাব্য প্রভাব সম্পর্কে পূর্বানুমান তৈরীর জন্য নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পূর্বাভাস ও ঝুঁকি বিশ্লেষণ এবং জনদুর্ভোগ ও ক্ষতি হ্রাসের লক্ষে আগাম পদক্ষেপ গ্রহন করবে।এতে আরো বলা হয়, দেশের উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট মারাত্মক বন্যা পরিস্থিতিতে জুলাইয়ের প্রথম দিকে উপদ্রুত অঞ্চলগুলোর লাখো বাসিন্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Top