ঠাকুরগাঁও সীমান্তে গত দুই দিনে একজন নিহত ও বিএসএফ’র গুলিতে একজন আহত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঠাকুরগাঁও সীমান্তে গত দুই দিনে একজন নিহত ও বিএসএফ’র গুলিতে একজন আহত


ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে ভারত সংলগ্ন সীমান্তে গত দুই দিনে রাজু মিয়া (১৮) নামের একজন নিহত ও বিএসএফ এর গুলিতে মোহাম্মদ সোহেল (২৫) নামের অপর আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে নিহতের এবং গত সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে বিএসএফ’র গুলিতে আহতের এ ঘটনা ঘটে । নিহত রাজু মিঞা হরিপুর উপজেলার বকুয়া তোলাদিঘি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে এবং আহত গরু ব্যাবসায়ী সোহেল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারাসাত এলাকার আইয়ুব আলীর ছেলে বলে তথ্য পাওয়া যায়।ঠাকুরগাঁও সীমান্ত সুত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি এর অধীন হরিপুর উপজেলার ডাবরী বিওপির এবং ১৪৬ বিএসএফ ফুলবাড়ী ক্যাম্পের মেইন পিলার ৩৬৮/৪ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাঙ্গী নামক স্থানে রাজু মিয়ার মৃতদেহটি নাগর নদীতে ভেসে উঠে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে হরিপুর থানা ও ডাবরী বিজিবি ক্যাম্পে খবর দেয়। হরিপুর থানা পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে।রাজু মিঞা গত ৬ মাস পূর্বে ভারতে কাজের জন্য গিয়েছিল এবং মঙ্গলবার রাতে ভারত হতে পালিয়ে আসার সময় নাগর নদীতে তার মৃত্যু হয়।হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে লাশের গায়ে কোন ক্ষত বা আঘাতের চিহ্ন পাইনি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারন জানাযাবে।

অপরদিকে, গত সোমবার ভোরে গরু ব্যাবসায়ী সোহেল সহ প্রায় আরো কয়েকজন অবৈধ ভাবে রত্নাই সীমান্তের তারকাটা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে সীমান্তের ৩৮২/এস পিলার এলাকায় প্রবেশ করলে ভারতের পশ্চিম দিনাজপুর গোয়ালপুকুর নাটুয়াটুলি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সোহেল গুলি বিদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে আসে।পরে তার পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায় এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে আহত ব্যাক্তির সন্ধান তিনি পাননি। এছাড়া সীমান্তে গুলি ও হত্যা বন্ধের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে একটি পত্র দেয়া হয়েছে বলেও তিনি জানান।

Top