রাজিবকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

রাজিবকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন


আলোকিত বার্তা:বরিশাল গ্রিল ওয়ার্কশপ মালিক কল্যান সমিতি ও বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্য মো: মিজানুর রহমানের কাছে দাবীকৃত চাদাঁর টাকা না পেয়ে পিটিয়ে মারাত্মক জখমকারী চিহ্নিত সন্ত্রাসী পলাশ চৌধুরী ও রাজিবকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বরিশাল গ্রিল ওয়ার্কশপ মালিক কল্যান সমিতির সদস্যরা।

আজ সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়।এসময় উপস্থিত ছিলেন বরিশাল গ্রিল ওয়ার্কশপ মালিক কল্যান সমিতির সহ সভাপতি শ্রীবাস শাহ তোতা,সাধারণ সম্পাদক বাচ্চু দুরানী,সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান নাছিমসহ অন্যান্ন নেতৃবৃন্দ।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানায়।উল্লেখ্য, হামলার ঘটনায় গত ১ জুলাই বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

Top