চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করলো - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করলো


বরিশাল প্রতিনিধি:“মুজিব বর্ষের অঙ্গীকার তিনটি করে গাছ লাগান” বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র অনুপ্রেরনায় ও বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম রাসেলের নির্দেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রলীগ নেতা শরিফ মুহাম্মাদ শাহিন এবং এইচ এম শাকিল সহ ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

আজ সোমবার (০৬জুলাই) শরিফ মুহাম্মাদ শাহিন চন্দ্রমোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই কর্মসূচির শুভ উদ্ধোদন করেন যা পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা পালন করবেন। চন্দ্রমোহন ইউনিয়নের নয়টি ওয়ার্ডেই নেতৃবৃন্দদের নির্দেশনা দিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহিন।এ সময় তারা মেহগনি, সুপারি, আম গাছসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপণ করেন।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শরিফ মুহাম্মাদ শাহিন বলেন, মুজিববর্ষের তিন মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ একটি কর্মসূচী হাতে নিয়েছেন এবং বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম রাসেল চরকাউয়া ইউনিয়নে কার্যক্রমের শুভ উদ্ধোধনের মাধ্যমে কর্মসূচী পালন এর নির্দেশ দিয়েছেন সদর উপজেলার দশটি ইউনিয়নের নেতৃবৃন্দদের। আজকে আমরা ঔষধি ও ফলজ গাছের চারা রোপন করেছি। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের এক কোটি বৃক্ষরোপনের এই কর্মসূচি সফল হবে।উল্লেখ্য, মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির এই মহতী উদ্দ্যোগ গ্রহণ করেন। এভাবেই বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ সংগঠনের সকল কার্যক্রমকে যথাযথভাবে পালন করেন। যা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন ব্যাপকভাবে।

Top