তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালে দাবিতে ফেসবুক লাইভে ভার্চুয়াল মানববন্ধন
মোঃ রফিকুল, তালতলী উপজেলা প্রতিনিধিঃবরগুনা জেলার তালতলী উপজেলায় প্রায় তিন লক্ষ মানুষের বসবাস থাকলেও নাই একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স। নামেমাত্র একটি ২০ শয্যা হাসপাতাল থাকলেও এর নাই কোন কার্যক্রম।হাসপাতালটিতে ৫/৬ টি ভাঙ্গা শয্যা থাকলেও এখানে পর্যাপ্ত ডাক্তার না থাকায় হয়না ভালো চিকিৎসা এবং এই হাসপাতালের নামে কোনো ঔষধ না আসায় উপস্বাস্থ্য কমপ্লেক্স এর ঔষধ দিয়ে চলে কোনো মতে চিকিৎসা সেবা।এবং উপজেলায় নাই একটি সরকারি এম্বুলেন্স। তাই তালতলীর প্রায় অর্ধ লক্ষ মানুষ তাদের অধিকার আদায়ের জন্য আজ সোমবার তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ডিজিটাল ভার্চুয়াল মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনটি আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে তালতলীর সাধারণ মানুষ এবং সুশীল সমাজ তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি পূর্ণাঙ্গ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দাবি করেন। এ সময় তারা সবাই ফেসবুক লাইভে নিজ নিজ বক্তব্যে বলেন তালতলীতে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় অনেকের জীবন হারাতে হয়।তারা বলেন আমরা আর কারো জীবন হারাতে চাইনা আমরা প্রধান মন্ত্রীর কাছে আমাদের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটি পূর্ণাঙ্গ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চাই।