মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের রোষানলে ১৪ বছরের সপ্নভঙ্গ জহিরুলের - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের রোষানলে ১৪ বছরের সপ্নভঙ্গ জহিরুলের


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. গোলাম মোস্তফা খানের রোষানলের কারনে এক ল্যাব সহকারি শিক্ষক(সিভিল) মো. জহিরুল ইসলাম বাশারের বৈধ সকল কাগজপত্র থাকা সত্বেওএমপিওভুক্ত হতে পারেনি বলে অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক অর্থের বিনিময়েঅন্য শিক্ষককে এমপিওভুক্ত করনে শিক্ষক জহিরুলের ১৪ বছরের স্বপ্নভঙ্গ হতে বসেছে।এ ব্যাপারে সুবিচারের আশায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবরলিখিত ভাবে আবেদন করেছেন এমপিও বঞ্চিত মো. জহিরুল ইসলাম বাশার। এঅভিযোগের ভিত্তিত্বে ৩০ জুন বোর্ড থেকে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারএবং প্রধান শিক্ষকসহ ১১ জনকে নোটিস প্রদান করেছেন এবং ৭ জুলাই অনিয়মও দুর্নীতি সম্পর্কে তদন্তে কারিগড়ি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সভা কক্ষেউপস্থিত থাকতে বলা হয়েছে। অভিযোগে বলা হয়, বিধি মোতাবেক সিভিলকনট্রাকশন ও জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডে ট্রেড ইনস্ট্রাকটর পদে ও ওইট্রেডের অনুক‚লে ২ (দুই) জন ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকেআবেদন ও নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২ ডিসেম্বর আমি(জহিরুল) ও অপরজন মো. মামুন ল্যাব সহকারী পদে নিয়োগপ্রাপ্ত হই। আমরা উভয়ই
২০০৬ সালের ৩ ডিসেম্বর একই তারিখে বিদ্যালয়ে যোগদান করে কর্মরত আছি।সেই থেকে সমবায় মাধ্যমিক বিদ্যালয় চরখালীর ল্যাব সহকারী (সিভিল) পদেনিযোগপ্রাপ্ত হয়ে সুনামের সাথে কাজ করছেন জহিরুল। কিন্তু পক্ষপাতিত্ব করেঅন্যায়ভাবে স¤প্রতি অন্য ল্যাব সহকারীর নাম এমপিওভুক্তির জন্য প্রেরণ করেছেনপ্রধান শিক্ষক। চলতি বছরের সালের ৩০ এপ্রিল সমবায় মাধ্যমিক বিদ্যালয়টিসিভিল কনস্ট্রাকশন ট্রেড এমপিওভুক্তির পরই তৈরি হয় নতুন জটিলত। এ ক্ষেত্রে জনবলকাঠামো ও এমপিও নীতিমাল ২০১৮ অনুযায়ী উল্লিখিত সিভিল কনট্রাকশনট্রেডে ল্যাব সহকারী পদে একজনই মাত্র এমপিওভুক্ত হতে পারে। সেক্ষেত্রে অত্র বিদ্যালয়েল্যাব সহকারী পদে নিয়োগপ্রাপ্ত দুজনের মধ্যে মোঃ জহিরুল ইসলাম বাশারেরশিক্ষাগত যোগ্যতা এসএসসি (ভোকেশনাল) বিল্ডিং মেইনটেন্যান্স, যা এমপিওরশর্ত মোতাবেক ট্রেড সিভিল কনস্ট্রাকশন সংশ্লিষ্ট। অপরদিকে মো. মামুনহোসেনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি (ভোকেশনাল) জেনারেল মেকানিক্স, যাএমিপিওভুক্ত ট্রেড সিভিল কনস্ট্রাকশন সংশ্লিষ্ট নয়। সঙ্গত কারণেই শর্তযুক্তট্রেড অনুযায়ী মো. জহিরুল ইসলাম বাশারই এমপিওভুক্তির যোগ্য।

কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনৈতিক লেনদেনের মাধ্যমে এমপিওর শর্ত গোপনরেখে জহিরুল ইসলাম বাশারকে বাদ দিয়ে মো. মামুনের অনুক‚লে বোর্ডেকাগজপত্র প্রেরণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে শিক্ষকদের মধ্যেঅসন্তোষ বিরাজ করছে। এমপিও বঞ্চিত মো. জহিরুল ইসলাম বাশার বলেন, আমিযোগদানের তারিখ হতে অদ্যাবধি সিভিল কনস্ট্রাকশন ল্যাব সহকারী পদে কর্মরতআছি। সভিল কনস্ট্রাকশন ট্রেড বিষয়ের ক্লাস পরিচালনা তথা রেজিন্ট্রেশনকার্যক্রম পরিচালনাসহ যযাবতীয় কার্যক্রম পরিচালনা পরিচালনা করে আসছি। যারপ্রমাণস্বরূপ প্রধান শিক্ষক স্বাক্ষরিত বিভিন্ন কাগজপত্র রয়েছে। এ ছাড়া ক্লাসরুটিন এবং শিক্ষক হাজিরা রেজিস্টার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসেরএকাডেমিক সুপারভাইজারের স্যার পরিদর্শনে রয়েছে। এ বিষয়ে সমবায় মাধ্যমিকবিদ্যালয় চরখালীর অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা খান বলেন, এনিয়োগ ২০০৬ সালে হয়েছে। এ কারণে আমরা ১৯৯৫ সালের পরিপত্রের আলোকেমো. মামুনকে এপিওভূক্ত করার চিঠি দিয়েছি। নিয়োগ পরিক্ষার সময়ে মো.জহিরুল ইসলাম বাশার ও মো. মামুনের দু’জনের পরীক্ষা মামুন প্রথম হয়েছে। তাইএমপিওভুক্তির জন্য মামুনের কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে।

Top