আমতলীতে কররোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নপরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা একেএম নুরুল হকতালুকদার (৫৭) করোনায় আক্রান্ত হয়ে আজ (শনিবার) সকালে ঢাকার বারডেম হাসপাতালেরকরোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।পরিবার সূত্রে জানাগেছে, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে একেএম নুরুল হকতালুকদার জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আমতলী হাসপাতালে ভর্তি হন। পরের দিন (২৫জুন) সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। হঠাৎ তার অবস্থারঅবনতি হলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে প্রেরণকরা হয়। ওই রাত থেকেই তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে গত ২৭ জুন তার করোনাপজিটিভ রিপোর্ট আমতলী হাসপাতালে এসে পৌছায়। ৮দিন ধরে আইসিইউতেচিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (শনিবার) সকাল সোয়া আটটার দিকে তিনিমৃত্যুবরণ করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, ইউপিচেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার করোনায় আক্রান্ত ছিলেন। আমতলী হাসপাতালেতিনি সর্দি জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তার ডায়েবেটিস থাকায় শারিরীকঅবস্থা খুবই খারাপ ছিল।
এ কারনে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেমহাসপাতালে পাঠিয়েছিলাম। শুনলাম আজ সকালে তিনি নাকি মারা গেছেন।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আড়পাঙ্গাশিয়াইউনিয়নের চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদারের জানাজা ও মরদেহ দাফন করা হবে।আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা একেএম নুরুল হকতালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্যঅ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, জেলাআওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, আমতলী উপজেলা পরিষদেরচেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান জেলা আওয়ামীলীগ সাংগঠনিকসম্পাদক গোলাম সরোয়ার টুকু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. এমএকাদের মিয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ মজিবর রহমান ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সদর ইউপিচেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা।