আমতলীতে ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের শোক
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নপরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার (৫৭) করোনায় আক্রান্ত হয়ে (শনিবার) সকালে ঢাকার বারডেম হাসপাতালের করোনা ইউনিটেচিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনাজেলা আওয়ামীলীগ ও আমতলী উপজেলা আওয়ামীলীগ সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যানআলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ।
এক শোক বার্তায় তিনি বলেন, তার অভাবকোনদিন পুরন হবার নয়। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছিও শোকেকাতর তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।