বাড়ি ফেরার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে শিশুটি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বাড়ি ফেরার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে শিশুটি


রফিকুল ইসলাম:শিশু ইব্রাহিমের বয়স ৬ থেকে ৭ বছর হবে।তার বাবার নাম হাসান,মায়ের নাম ফাতেমা ও দাদার নাম হারুন।এর চেয়ে বেশিকিছু বলতে পারে না সে।বাড়ি ফেরার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে শিশুটি। তবে নিজের বাড়ির ঠিকানা অথবা গ্রামের নাম বলতে পারে না সে।শনিবার(৪ জুলাই)বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে অনবরত কাঁদছিল হারিয়ে যাওয়া শিশু ইব্রাহিম।ফুলতলা গ্রামের লন্ডন প্রবাসী বশির শরীফসহ স্থানীয় বাসিন্দারা শিশুটিকে কাঁদতে দেখে উদ্ধার করেন।শিশু ইব্রাহিম বর্তমানে বশির শরীফের তত্ত্বাবধানে ফুলতলা গ্রামের নাসির হাওলাদারের বাড়িতে আশ্রয় পেয়েছে।

উদ্ধারকারী বশির শরীফ জানান,শিশুটি নিজের নাম ইব্রাহিম,তার বাবার নাম হাসান, মায়ের নাম ফাতেমা আর দাদার নাম হারুন ছাড়া আর কিছুই বলতে পারছে না। তার বাড়ির ঠিকানা, গ্রাম এবং সে কোথা থেকে আর কীভাবে ফুলতলা গ্রামে আসলো সেটাও বলতে পারছে না। বাড়ি ফেরার জন্য রাস্তায় দাঁড়িয়ে শুধু কাঁদছিল। পরে তাকে উদ্ধার করে ফুলতলা গ্রামের নাসির হাওলাদারের বাড়িতে নিয়ে রাখা হয়।শিশু ইব্রাহিম বাড়ি ফিরে যাবার জন্য সারাদিন কান্নাকাটি করেছে। উদ্ধার হওয়ার পরেও বিস্কুট ছাড়া আর কিছুই খায়নি সে। বাবা-মায়ের জন্য থেমে থেমে কাঁদছে। সন্ধ্যার দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সে। কেউ তাকে চিনতে পারলে কিংবা তার অভিভাবকের সন্ধান পেলে ০১৯৫৯-৩৫৪০২১ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন বশির শরীফ।

Top