আমতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ


আমতলী (বরগুনা) প্রতিনিধি:মুজিব শতবর্ষ উদযাপন ও প্রধানমন্ত্রীর নির্দেশনামোতাবেক নানা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট বরিশালআঞ্চলিক কার্যালয়ের তত্বাবধানে ও আমতলী কৃষি অফিসের সহযোগিতায় অঞ্চলভিত্তিকবিশেষ প্রর্দশনী স্থাপনের জন্য বরগুনার আমতলীতে ৫০জন কৃষকদের মাঝে সামাজিক দূরত্ববজায় রেখে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।শনিবার দুপুর ১২টায় উপজেলার আমড়াগাছিয়া নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলাকৃষি অফিসার সিএম রেজাউল করিমের সভাপতিত্বে বিজ বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি বরিশালের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধানড. মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি বরিশালেরউর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবু সাঈদ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক মহামারী কোভিক ১৯ পেক্ষাপটে স্বাস্থ্য সুরক্ষায়সরকারী নির্দেশনা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাননীয়প্রধানমন্ত্রীর নির্দেশনা কৃষিক্ষেত্রে এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে তা যথাযথ
বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আরো বলেন, দেশের খাদ্য নিরাপত্তার জন্য এঅঞ্চলে উফসী জাতের আবাদ বাড়াতে হবে। সে লক্ষ্যে কৃষকদের মাঝে সম্প্রতি উদ্ভাবিতউফসী ধানের জাতসমূহ প্রদর্শনীতে অন্তভর্’ক্ত করা হয়েছে।
বিশেষ অতিথি তার বক্তব্যে কৃষকদের স্থাণীয় জাতের পরিবর্তে ব্রি উদ্ভাবিত উফসীজাতের ধানের চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করেন ও কৃষকদের এ জাতগুলো বীজধান সংরক্ষণকরে পরবর্তী বছরে অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।উল্লেখ্য অঞ্চল ভিত্তিক বিশেষ প্রদশর্নী স্থাপনের জন্য উপজেলার চুনাখালী এলাকায় ৫৫ একরজমিতে জন্য উচ্চ ফলনশীল (উফসী) ধানের জাত বিআর-২৩, ব্রি ধান- ৭৬, ব্রি ধান- ৭৭ ওব্রি ধান-৮৭ এর ৫৫০ কেজি বীজ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।বীজ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমতলী রিপোর্টার্স ইউনিটিরসাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বেল্লালহোসেন, ব্রি- বরিশাল বৈজ্ঞানিক সহকারী মোঃ আশিক ইকবাল প্রমুখ।

Top