অবশেষে স্থগিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ১৫০ কোটি টাকার বিতর্কিত বই কেনার কার্যক্রম - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে বোঝা ১৮ কোটির কাঁধে,২৪ লাখের স্বস্তি ,সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার

অবশেষে স্থগিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ১৫০ কোটি টাকার বিতর্কিত বই কেনার কার্যক্রম


আলোকিত বার্তা:অবশেষে স্থগিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ১৫০ কোটি টাকার বিতর্কিত বই কেনার কার্যক্রম। সৃজনশীল প্রকাশক ও লেখকদের আপত্তির মুখে বই কেনার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।একইসঙ্গে বইয়ের বাজারমূল্য নির্ধারণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে আহ্বায়ক, যুগ্ম সচিব (উন্নয়ন) রুহুল আমিন ও উপসচিব (শৃঙ্খলা) আক্তারুন্নাহার সদস্য করা হয়েছে।কমিটি আজ (রোববার) থেকে কাজ শুরু করেছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, বই কেনার ক্ষেত্রে কথা উঠেছে তাই বিষয়টি যাচাই করার জন্য ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আজ থেকে কাজ শুরু করে দিয়েছে। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে। সেটার আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ করে সেখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর শৈশব, রাজনৈতিক দর্শনসহ বিভিন্ন ক্যাটাগরির বই কেনার উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে চলতি বছর ৬৭টি বই কেনার ব্যাপারে গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এরপর প্রাথমিক শিক্ষা অধিদফতর ৯টি বই কেনার প্রক্রিয়া সম্পন্ন করে। প্রতিটি বইয়ের ৬৫ হাজার কপি করে কেনা হবে। যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।

Top