শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে।শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৫টায় হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের রোগীর মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৫টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা অরুন কুমারের ছেলে সুনিল কুমার (৫০) শেবাচিম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি গত ৫ জুন দুপুর ১২টায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরবর্তীতে নমুনা পরীক্ষা করে গত ১৩ জুন তার করোনা পজিটিভ পাওয়া যায়। চিকিৎসাসেবা দেওয়া শেষে গত ২৬ জুন দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করলে নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

অপরদিকে সকাল সাড়ে ৫টায় পিরোজপুর সদরের সেনাখালী এলাকার নূর মোহাম্মদের ছেলে সফিকুল ইসলাম (৫০) শেবাচিম হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন। এর আগে গত ২৮ জুন দুপুর ১২টায় তিনি করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে নমুনা পরীক্ষা করে গত ১৩ জুন তার করোনা পজিটিভ পাওয়া যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলশন ওয়ার্ডে মোট ১০৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে পজিটিভ ৩৮ জন।এদিকে গত বৃহস্পতিবার (২ জুলাই) নতুন শনাক্ত হওয়া ৫৬ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত এক হাজার ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সর্বশেষ ১২ জনসহ ৪৩৫ জন রোগী সুস্থ হয়েছেন। ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

Top