বরিশালে গলায় ফাঁস ও বিষাক্ত দ্রব্য সেবন করে তিনজনের মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে গলায় ফাঁস ও বিষাক্ত দ্রব্য সেবন করে তিনজনের মৃত্যু


আলোকিত বার্তা:বরিশালে গলায় ফাঁস ও বিষাক্ত দ্রব্য সেবন করে তিনজনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে শুক্রবার (৩ জুলাই) পলাশ হাজরা (৪০) ও মহিমা আক্তার (১৭) এবং শনিবার (৪ জুলাই) মো. রাব্বি (১৭) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।শনিবার দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল ও কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিনজনের মধ্যে বরিশাল নগরের ১৪ নম্বর ওয়ার্ডের খালেদাবাদ কলোনী এলাকার পলাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।অপরদিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের জহিরের মেয়ে মহিমা ও বরিশাল সদরের নবগ্রাম রোড সরদারপাড়ার দুলাল হাওলাদারের ছেলে রাব্বির বিষাক্ত দ্রব্য সেবনে মৃত্যু হয়েছে।কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহম্মেদ জানান,এ ঘটনায় তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Top