মানববন্ধন স্বাস্থ্যখাতে লুটপাট-অব্যবস্থাপনার প্রতিবাদে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মানববন্ধন স্বাস্থ্যখাতে লুটপাট-অব্যবস্থাপনার প্রতিবাদে


রফিকুল ইসলাম:করোনা ভাইরাস পরীক্ষার ফি বাতিল, স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট ও চরম অব্যবস্থাপনা এবং সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি।মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী নাসির উদিদন নাঈস, সহ-সভাপতি মুহাম্মদ সালমান ফারসি, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. তানভীর হোসেন, বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্রমুখ।

বক্তারা বলেন, ‘সরকার করোনা ভাইরাস পরীক্ষায় ২০০ থেকে ৫০০ টাকা ফি নির্ধারণ করেছে। আমরা এমন সংবিধান ও জনবিরোধী সিধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর মাধ্যমে দেশের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।তারা বলেন, ‘মানুষ ধীরে ধীরে আরও দরিদ্র হচ্ছে। সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসার অধিকার হরণ করার নামান্তর। এর দায় সম্পূর্ণ সরকারকেই নিতে হবে। তাই অনতিবিলম্বে এ সংবিধান ও জনবিরোধী সিধান্ত বাতিলের আহ্বান জানাই।বক্তারা বলেন, ‘সংকটাপন্ন অবস্থায় সাধারণ মানুষ যখন বিনা চিকিৎসায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে তখনো স্বাস্থ্যখাতে চলছে সীমাহীন লুটপাট। এসব বন্ধ করতে হবে। এছাড়া সীমান্তে ভারতের বিএসএফ প্রায় প্রতিদিনই আমাদের দেশের নাগরিকদের গুলি করে হত্যা করছে। এ হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচারের দাবি জানাই।

Top