বরিশালে দোয়া-মোনাজাত শাহান আরা বেগম স্মরণে
বরিশাল প্রতিনিধি:পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরিবিক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী পদমর্যদা)আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মীনি ও বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর মাতা বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগমের স্মরণে বরিশাল নগরীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বরিশাল জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য তাসীন ইসলাম নিলয়ের উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) আছরবাদ বরিশাল নগরীর চরকাউয়া ছোনের মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ওই দোয়া-মোনাজানে চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান পনু বিশ্বাস এবং সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ বহু স্থানীয় মুসল্লীরা অংশগ্রহণ করেন।