মির্জাগঞ্জে সাংবাদিকের সহধর্মিনী’র ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্যে হিসেবে শপথ গ্রহন করেছেন রোকসানা আক্তার।গতকাল বুধবার
সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন।তিনি দৈনিক মানকন্ঠের মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো.শামসুলহকের সহধর্মিনী।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকরসিদ্দিকী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা হাবিব,উপজেলা নির্বাচন অফিসার মোঃশাহাদাৎ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিনওয়ালীদ,মাধবখালী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদার ওমির্জাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য,উপজেলার মাধবখালী ইউনিয়নের ৭.৮.৯ ওয়ার্ডের ইউপি সদস্যবিলকিস বেগমের মৃত্যুতে ওই সংরক্ষিত ওয়ার্ডটি শূন্য হয়ে পড়ে। পরে গত২৯মার্চ বিনাপ্রতিদ্বন্ধিতায় সংরক্ষিত ইউপি সদস্যে রোকসানা আক্তারনির্বাচিত হন।