বরিশালে করোনা উপসর্গ নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে চারজনের মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে করোনা উপসর্গ নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে চারজনের মৃত্যু


বরিশাল প্রতিনিধি:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চার রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত সাড়ে নয়টার মধ্যে এই চাজনের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।হাসপাতাল সূত্র জানায়, এ নিয়ে গত ২৮ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৪ জন রোগীর মৃত্যু হলো। এর মধ্যে কোভিড পজিটিভ ছিলেন ৩৭ জন।হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে বরিশাল নগরের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) মারা যান। তিনি গত ১৩ জুন সকালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

একই দিন সন্ধ্যা সোয়া সাতটায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক বৃদ্ধ (৭০) করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি সন্ধ্যায় কোভিডের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পরপরই মারা যান।এর আগে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পটুয়াখালী সদরের এক নারী (৫৫) করোনা ওয়ার্ডে মারা যান। তিনি গতকাল বেলা ৩টা ৫০ মিনিটে উপসর্গ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।গতকাল সকাল নয়টার দিকে মারা যান বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক বাসিন্দা (৫০)। তিনি করোনা উপসর্গ নিয়ে গত বুধবার বিকেল চারটায় এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।মারা যাওয়া ব্যক্তিদের দুজনে নমুনা সংগ্রহ করে আগেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে (ল্যাব) পাঠানে হয়েছে। বাকি দুজনের নমুনা মৃত্যুর পরে সংগ্রহ করে পাঠানো হয়। তবে আজ শুক্রবার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারও ফলাফল পাওয়া যায়নি।

Top