ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে এক চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে কারও সঙ্গে আপস নয় ফ্যাসিবাদ রোধে ব্যারিকেড হবে পথে পথে নাশকতা দমনে কঠোর সরকার,দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন

ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে এক চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত


আলোকিত বার্তা:ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়মের অভিযোগে এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।এতে বলা হয়, দু:স্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদি হুমায়ুন কবির এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়ম, সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত করা সদস্যদের আলাদা আলাদা কারণ দর্শানো নোটিশে কেন তাদের চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১০৪ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ৩৩ জন ইউপি চেয়ারম্যান, ৬৫ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর ও একজন উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছেন।

Top