বরিশালে বিভিন্ন পেশার কর্মহীন এক হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে বিভিন্ন পেশার কর্মহীন এক হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ


আলোকিত বার্তা:বরিশালে বিভিন্ন পেশার কর্মহীন এক হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার(২ জুলাই)বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বরিশাল নগরের ছয়শ’ রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালক, দুশ’ দরিদ্র অন্ধ মানুষ এবং দুশ’ কর্মহীন দর্জিসহ মোট এক হাজার কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

প্রত্যেককে চাল, ডাল, আলু ও সাবান দেওয়া হয়। পরে আরও অনেকের মধ্যে এসব বিতরণ করা হবে বলেও জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমানসহ অন্যরা।জেলা প্রশাসক বলেন, ‘সবাই ঘরে থাকবো, প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না।

Top