নারীর মরদেহ উদ্ধার হিজলায় ট্রলার ডুবির ঘটনায় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নারীর মরদেহ উদ্ধার হিজলায় ট্রলার ডুবির ঘটনায়


রফিকুল ইসলাম:বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিঁখোজ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ডুবে যাওয়া ওই নারীর নাতি এখনো নিঁখোজ রয়েছে।শুক্রবার (০৩ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন।তিনি জানান, বুধবার দিবাগত রাতে হিজলা উপজেলার ছয়গাও গ্রাম থেকে একই পরিবারের ১১ জন সদস্য নিজস্ব ট্রলারযোগে বিষকাটালি গ্রামে যাচ্ছিলো। রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে মেঘনার শাখা নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোতের মুখে পরে ট্রলারটি। এসময় ট্রলারটি ডুবে গেলে স্থানীয়দের সহায়তায় ৯ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।তবে নিঁখোজ থাকে শাহিদা বেগম (৫০) নামের এক নারী ও তার নাতি ৪ বছরের শিশু সন্তান সায়মুন।ওসি বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি আমরা স্থানীয় মাধ্যমে জানতে পারি। এরপর থেকে এ পর্যন্ত নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৩ জুলাই) সকাল ৮টায় নদী থেকেই ছয়গাও গ্রামের বাসিন্দা মোতালেব বেপারির স্ত্রী শাহিদা বেগমের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। তবে একই গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে সায়মুনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

Top