মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক ওসমান ফকিরের মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক ওসমান ফকিরের মরদেহ উদ্ধার


আলোকিত বার্তা:মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক ওসমান ফকিরের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ওসমান ফকির (৩০) পিরোজপুর জেলার রাজাপুর উপজেলার ইন্দুরপাশা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে। তিনি সহকর্মীদের সঙ্গে ট্রলারে করে গাছ নিয়ে পিরোজপুরের কাউখালী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন।জানা যায়, বুধবার ভোর রাত ৪ টার দিকে ট্রলারটি সাহেবেরচর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা টরকী-গৌরনদীগামী একটি লঞ্চ ট্রলারকে ধাক্কা দেয়।

ওই সময় ঘুমিয়ে থাকা শ্রমিক ওসমান নদীতে পড়ে নিখোঁজ হয়। বুধবার (১ জুলাই) সারাদিন খোঁজাখুঁজি করে উদ্ধারে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top