বরিশালে সবজি গাছের সাথে এ কেমন শত্রুতা!
বরিশাল প্রতিনিধি:বরিশাল সদর উপজেলায় রাতের অন্ধকারে এক একর জমির ৬শ চিচিঙ্গা সবজির গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর এলাকার একটি খেতের গাছগুলো কেটে দেওয়া হয়।ক্ষতিগ্রস্থ ওই চাষির নাম মোঃ শাহিন হাওলাদার। তিনি রাজারচর এলাকার মোশাররফ হাওলাদারের ছেলে।
এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ খেতের মালিক মোঃ শাহিন হাওলাদার বলেন,বর্গা নেয়া এক একর জমিতে গত ৬ মাস আগে প্রায় ৬শ চিচিঙ্গা সবজির চারা রোপণ করেছিলাম।কিন্তু বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কে বা কারা ওই চারাগুলি কেটে নষ্ট করে দিয়েছে।এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম বলেন,এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।