ফি কমলো জমির রেজিস্ট্রেশন - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

ফি কমলো জমির রেজিস্ট্রেশন


আলোকিত বার্তা:জমির রেজিস্ট্রেশন(নিবন্ধন)ফি দলিলে লেখা দামের ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করেছে সরকার।আগের আদেশ সংশোধন করে বৃহস্পতিবার নতুন এই আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।নতুন আদেশে বলা হয়েছে, দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি না হলে জমির দামের ১ শতাংশ রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও রেজিস্ট্রেশন ফি ১ শতাংশই থাকবে। তবে সেক্ষেত্রে কোনো ন্যূনতম ফি নির্ধারণ করা হয়নি।এতদিন দলিলের মূল্যের ২ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি দিতে হতো। তবে দলিলে লেখা মূল্য ৫ হাজার টাকার বেশি না হলে সর্বনিম্ন ফি ছিল ১০০ টাকা।

Top