৩ রোগীর মৃত্যু শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

৩ রোগীর মৃত্যু শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে


রফিকুল ইসলাম:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে তিন রোগীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার(৩০ জুন)এসব রোগীর মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ জুন মাদারীপুরের কালকিনি উপজেলার বিকাশ দে (৪৫) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাত ৮টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে বরগুনা জেলার বামনা উপজেলার পূর্ব সফুর এলাকার গোলাম মোস্তফা (৬০) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। বিকেল পৌনে ৫টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে দিকে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝড়া এলাকার আ. সালাম (৬০) মৃত্যুবরণ করেন। তিনি গত ২৯ জুন দুপুর ১টায় করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।যাদের রিপোর্ট পাওয়া যায়নি তাদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ও আইসোলশন ওয়ার্ডে মোট ৯৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে পজিটিভ ছিল ৩৭ জন।এদিকে নতুন শনাক্ত হওয়া ১৬ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত ১ হাজার ৫৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে ৩৩৬ জন সুস্থ হয়েছেন। ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

Top