মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃআনিসুর রহমানের রুহের মাগফেরাত কামনায় শোকসভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ শে জুন) বিকেল ৫ টায় মির্জাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ ফারুখ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো জাকির হোসেন এর সঞ্চালনায় এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শামসুল হক, উত্তম গোলদার, মোঃ সোহাগ হোসেন, অমিতাব দাস অপু, কামরুজ্জামান বাঁধন, সিয়াম রহমান হিমেল, মেহেদী হাসান মুবিন মোঃ মাসুম বিল্লাহ, মোঃআব্দুর রহিম সজল ও সিদ্দিকুর রহমান।দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ওবায়দুর রহমান।উল্লেখ্য, প্রায়াত মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান গত ২৬ শে জুন রাত ৯.২০ মিনিটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।