মানবিক পুলিশ হয়ে মাদক নির্মূলে কাজ করতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মানবিক পুলিশ হয়ে মাদক নির্মূলে কাজ করতে হবে


আলোকিত বার্তা:বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বলেছেন,দুর্নীতি,পুলিশি নির্যাতন মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে।বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।মাদক নির্মূলের কথা শুধু মুখে বললে হবে না।মানবিক পুলিশ হয়ে মাদক নির্মূলে কাজ করতে হবে।সোমবার (২৯ জুন) দুপুরে বরিশাল এয়ারপোর্ট থানায় অনুষ্ঠিত পুলিশের বিশেষ সভায় তিনি এ সব কথা বলেন।খাইরুল আলম বলেন, করোনা মহামারিতে জনগণের পাশে দাঁড়িয়ে পুলিশ যথেষ্ট সুনাম কুড়িয়েছে। এ সুনামকে কাজে লাগিয়ে বিট পুলিশিং ব্যবস্থাকে শক্তিশালী করে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হবে। সমাজে চুরি-ডাকাতি বন্ধে বিট পুলিশিংয়ের বিকল্প নেই। আইজিপি স্যারের নির্দেশনা অনুযায়ী সড়ক পথে উন্নয়নের নামে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। সব পুলিশ সদস্যকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে।

উপ-পুলিশ কমিশনার বলেন, করোনা ভাইরাসকে ভয় পাওয়ার কিছুই নেই। করোনাকে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। আইজিপি স্যারের নির্দেশনাকে কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে জনগণের কাছে পুলিশি সেবাকে আরও বেগবান করতে হবে।এ সময় এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক(তদন্ত) শাহ মো. ফয়সাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মোস্তাফিজুর রহমানসহ এয়ারপোর্ট থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Top