স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩১ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩১ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত


আলোকিত বার্তা:বরিশালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩১ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ জুন) বরিশাল নগর ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন পরিচালিত অভিযানে নগরের চাঁদমারি ও বান্দরোড এলাকার এক ব্যক্তি, দু’জন চায়ের দোকানি ও একটি ফার্মেসিকে দুই হাজার চারশ’ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পরিচালিত অভিযানে মাস্ক ব্যবহার না করায় ছয় ব্যক্তিকে এক হাজার চারশ’ টাকা জরিমানা করা হয়।এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন পথচারী, ক্রেতা, বিক্রেতা ও মোটরসাইকেল আরোহীকে স্বাস্থ্যবিধি অমান্য করায় সাত হাজার দুশ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন ও জেলা পুলিশ সদস্যরা।

Top