বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ এবং চার ফার্মেসিকে জরিমানা করা হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ এবং চার ফার্মেসিকে জরিমানা করা হয়েছে


আলোকিত বার্তা:বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ এবং চার ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।র‍্যাব-৮ এর সহযোগিতায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) সকালে বরিশাল নগরের কাঠপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যমানের নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।নকল ও মেয়াদোত্তীর্ণ এসব হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ বিক্রির অপরাধে কাঠপট্টি এলাকার নূর মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিক্যাল কর্নারকে ৫ হাজার টাকা, স্বপ্নীল মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা এবং আরমান মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ করা নকল ওষুধ ও স্যানিটাইজার ধ্বংস করা হয় বলে জানান অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, বরিশালে নকল ও অনুমোদনহীন ওষুধের বিস্তার রোধে জেলা প্রশাসকের নির্দেশনায় এর আগেও দু’টি অভিযান পরিচালনা করে প্রায় ১০ কোটি টাকার ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে ৪ জনকে, সিলগালা করা হয়েছে কারখানা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Top