বরিশাল মেট্রোপলিটন পুলিশের(বিএমপি)কয়েকটি জোনের ডিসি ও এডিসি পদে রদবদল করা হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের(বিএমপি)কয়েকটি জোনের ডিসি ও এডিসি পদে রদবদল করা হয়েছে


আলোকিত বার্তা:বরিশাল মেট্রোপলিটন পুলিশের(বিএমপি)কয়েকটি জোনের ডিসি ও এডিসি পদে রদবদল করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন অ্যান্ড স্টাফ অফিসার) মো. আ. হালিম।এর আগে সোমবার (২৯ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে দু’জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং চার জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদে এ রদবদল করা হয়।

অফিস আদেশে জানা যায়,উপ-পুলিশ কমিশনার (ডিবি)মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে উপ-পুলিশ কমিশনার(সিএসবি)পদে বদলি করা হয়েছে এবং উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) ভারপ্রাপ্ত খাঁন মুহাম্মদ আবু নাসেরকে উপ-পুলিশ কমিশনার(সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস)পদে পদায়ন করা হয়েছে।এছাড়া উপ-পুলিশ কমিশনার(ডিবি)পদে মো. মনজুর রহমানকে পদায়ন করা হয়েছে।

এদিকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদকে এডিসি (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুনা লায়লাকে (পিএমটি) এডিসি হেডকোয়াটার (অতিরিক্ত দায়িত্ব), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকারিয়া রহমানকে এডিসি (অ্যাডমিন) থেকে এডিসি (উত্তর), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আকরামুল হাসানকে এডিসি (দক্ষিণ) থেকে এডিসি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পদে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানা গেছে।

Top