বিনা অক্সিজেনে ঝড়ে পড়বে না কোনো প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে চালু হয়েছে অক্সিজেন ব্যাংক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বিনা অক্সিজেনে ঝড়ে পড়বে না কোনো প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে চালু হয়েছে অক্সিজেন ব্যাংক


আলোকিত বার্তা:বিনা অক্সিজেনে ঝড়ে পড়বে না কোনো প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে চালু হয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) অক্সিজেন ব্যাংক।সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে বাসদ বরিশাল জেলা কার্যালয়ে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়।বাসদ বরিশাল জেলা শাখা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০টি অক্সিপালস মিটার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করেছে বাসদ। পর্যায়ক্রমে ২০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০০টি অক্সিমিটারের ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে।বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, ‘করোনা রোগীদের শ্বাসকষ্ট শুরু হলে অতিপ্রয়োজনীয় হয়ে পড়ে অক্সিজেন। করোনা আক্রান্ত হয়ে বেশিরভাগ রোগীই মারা যায় শ্বাসকষ্টে অক্সিজেনের অভাবে। এই সংকট থেকে বরিশালবাসীকে রক্ষা করতে এই ব্যাংক চালু করা হয়েছে।’

করোনা আক্রান্ত যেসব রোগীরা বাসায় বা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের কারো শ্বাসকষ্ট দেখা দিলে তাদের হেল্পলাইনে ফোন দিলে অক্সিজেন ব্যাংক থেকে প্রথমে অক্সিপালস মিটার দিয়ে পরীক্ষা ও পরে অক্সিজেন দেওয়া হবে বলেও জানান এই নেত্রী।এ সময় আরও উপস্থিত ছিলেন- বাসদের বরিশাল জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল সালামসহ নেতৃবৃন্দ।

Top