বাবা-ছেলে গ্রেপ্তার ১৭৫ পিস ইয়াবাসহ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বাবা-ছেলে গ্রেপ্তার ১৭৫ পিস ইয়াবাসহ


আশ্রাফ সুমন:বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা(ডিবি)পুলিশসোমবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে তাদের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।আটককৃতরা হল- বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডস্থ আমানতগঞ্জ এলাকার মোকছেদ ফকির গলির লীলা মঞ্জিলের ভাড়াটিয়া মো. লিটন হাওলাদার ওরফে কাঠ লিটন ও তার কিশোর ছেলে মো. শুভ হাওলাদার (১৬)। ‘লিটন হাওলাদারের গ্রামের বাড়ী উজিরপুর উপজেলার পূর্ব হারতায়। সে বরিশালে বাসা ভাড়া নিয়ে থাকার পাশাপাশি নিজে এবং কিশোর ছেলেকে দিয়ে মাদক বিক্রি করাতো।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে গোয়েন্দা শাখার এসআই সুজিত কুমার গোমস্তা ও তার সঙ্গীয় অফিসার ফোর্স তাদের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে বাবা-ছেলে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ মাদক ব্যবসায়ী লিটনকে কারাগারে এবং তার কিশোর অপরাধী সন্তানকে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Top