বরিশাল শেবাচিম হাসপাতালে ২৮টি আইসিইউ বেডের কথা বলা হলেও এখনও ৮টি বসানোর কাজ চলছে
আশ্রাফ সুমন:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮টি আইসিইউ বেডের কথা বলা হলেও এখনও ৮টি বসানোর কাজ চলছে। বিভাগটি পরিচালনার জন্য কোন আইসিইউ বিশেষজ্ঞ নেই। এই ওয়ার্ডে নেই সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক। নেই পর্যাপ্ত সরঞ্জামও। যে কারণে যথাযথ চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ চিকিৎসক নেতার।আর হাসপাতালের পরিচালক বলছেন, আইসিইউ চলছে কোনো মতে। তবে স্বাস্থ্য বিভাগের পরিচালকের দাবি, পর্যায়ক্রমে সমস্যার সমাধান করা হবে।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। রোগী সংখ্যা দিন দিন বাড়লেও প্রয়োজন অনুসারে বাড়েনি আধুনিক চিকিৎসা সুবিধা ও চিকিৎসকের সংখ্যা। হাসপাতালে আইসিইউ বিভাগের বেহাল দশা। ২৮টি আইসিইউ বেডের কথা বলা হলেও ৮টি বসানোর কাজ চলছে। নেই কোন আইসিইউ বিশেষজ্ঞ। পর্যাপ্ত যন্ত্রপাতিও নেই।আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সভাপতি ডা. সৌরভ বলেন, হাসপাতালে আইসিইউ সংকট এখন বড় আকারে দেখা দিয়েছে। আমরা কিন্তু সব রোগীকে সেই সাপোর্ট দিতে পারছি না।