৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখা


আলোকিত বার্তা:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখা।রোববার (২৮ জুন) বেলা ১১ টায় বরিশাল নগরের সদর রোডে এই সমাবেশ করা হয়।সংগঠনের জেলা সভাপতি সম্পা দাস সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও যে লুট-পাট চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি, বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেনসহ করোনা টেস্ট কিটের সংকট রয়েছে। অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতার প্রভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংসের পথে। যার কারণে সরকারের কাছে অবিলম্বে এই অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সকলের রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে হবে।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য এ্যাড. একে আজাদ বলেন, দেশের অনেক হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি নেই। দেশ এখন নৈরাজ্য পরিস্থিতি অবস্থায় চলছে। জনগণের জীবন জিন্মি ও নিরাপত্তাহীন। এখানে ছাত্র জোট যে দাবি নিয়ে কর্মসূচি করছে তা যৌক্তিক। আমরা সকলকে আহ্বান করবো, ছাত্র জোটের এই দাবিকে মেনে নিয়ে এবং মানুষের যা যা দরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এখানে আরো বক্তব্য রাখেন- প্রগতিশীল জেলা ছাত্র জোট ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।

Top