হিজলায় ইশরাত জাহান ইমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হিজলায় ইশরাত জাহান ইমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


কাজী মহসিন,হিজলা প্রতিনিধিঃআলোচিত ইশরাত জাহান ইমা হত্যার দাবীতে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে আজ ২৭ ই জুন সকাল ১১টার সময় আলহাজ্ব আবদুল জব্বার মেহমান কলেজ মাঠে বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় জনগন। মানববন্ধন থেকে বক্তারা বলেন ইমার মত আর কারো এমন নিষ্ঠুর মৃত্যুবরণ করতে না হয়,প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।গৃহবধূ ইমার স্বজনরা জানান পরকীয়া প্রেমে বাধা দেওয়ার কারণে তার বলি হলেন ইমা।এই পরকীয়ায় বাধা দেওয়ার কারণে তার স্বামী মহসিন ও তার পরিবার নিষ্ঠুরভাবে পুড়িয়ে হত্যা করেছে ইমাকে। তাই ঘাতক স্বামী মহসিনকে গ্রেপ্তার করার দাবী জানায় এবং সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার বিচারের দাবি করে।

এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে গত ১১ জুন উপজেলা সদর টেকের বাজারের ব্যবসায়ী মহসিন বেপারীর স্ত্রী ইশরাত জাহান ইমা তার স্বামীর বাড়িতে আগুনে দগ্ধ হয়ে তার শরীরের ১০০% পুড়ে যায়।আগুনে পোড়ার ৬ দিন পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন ইমার মৃত্যু হয়। ইমার বাবা বাদী হয়ে ২১ জুন ইমার স্বামী মহসিন সহ ৪ জনকে আসামী করে ইমাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে মামলা দায়ের করে।আসামিদের মধ্যে মহসিনের বাবাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে।তাই এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে বাকিদের গ্রেফতারেরর দাবি জানায়

Top