বরিশালে ডিজিটাল মেলা উদ্বোধন অনলাইন প্ল্যাটফর্মে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ডিজিটাল মেলা উদ্বোধন অনলাইন প্ল্যাটফর্মে


আলোকিত বার্তা:বরিশালে অনলাইন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো আয়োজিত ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে।রোববার (২৮) দুপুরে জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এ মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।এ সময় উপস্থিতি ছিলেন জেলার সব সরকারি কর্মকর্তা ও সরকারি এবং বেসরকারিভাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধান ও ব্যক্তিরা।জেলা প্রশাসক উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান ও সবাইকে মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে সবাইকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে মেলার সার্বিক সাফল্য কামনা করেন এবং জনগণকে বাংলাদেশের ডিজিটাল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করতে এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।উল্লেখ্য, ডিজিটাল মেলা-২০২০ উপভোগ করা যাবে জেলা প্রশাসনের ওয়েবসাইট (www.barisal.gov.bd) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট (www.ictd.gov.bd) এ লিংক থেকে।এছাড়াও জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ‘বরিশাল জেলা প্রশাসন’ এ মেলা সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে।মেলার সব প্রকার ভিডিও উপভোগ করা যাবে জেলা প্রশাসনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘DC Barishal’ এ (লিংকঃhttps:// www.youtube.com/ channel/UCM8xRtW49ETUYpNt1jRfS2A)।সবাইকে মেলা উপভোগ করার জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Top