২৮১ প্রবাসী বাংলাদেশী ইতালি ফিরে গেছেন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২৮১ প্রবাসী বাংলাদেশী ইতালি ফিরে গেছেন


আলোকিত বার্তা:বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে ২৮১ প্রবাসী বাংলাদেশী ইতালি ফিরে গেছেন।শনিবার(২৭ জুন)দুপুরে তাদের নিয়ে বিমানের এই ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে বিমানের উপ-মহাব্যবস্থাপক(জনসংযোগ)তাহেরা খন্দকার নিশ্চিত করেন।এর আগে ১৭ জুন ২৫৯ জন ও ২৩ জুন ২৬৯ জন প্রবাসী বাংলাদেশী বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট যোগে ইতালির রোমে ফিরে যান। এ নিয়ে জুনেই চার্টার্ড ফ্লাইটে মোট ৮০৯ বাংলাদেশী ইতালি ফিরেছেন।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি মাস থেকে ইতালি প্রবাসীরা বাংলাদেশে আসা শুরু করেন।তবে ইতালিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা।

Top