শেবাচিমে ৩ রোগীর মৃত্যু করোনার উপসর্গ নিয়ে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিমে ৩ রোগীর মৃত্যু করোনার উপসর্গ নিয়ে


আলোকিত বার্তা:করোনার উপসর্গ নিয়ে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে তিন রোগীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ জুন) হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপড়ান সড়কের নূর মিয়ার ছেলে খাইরুল বাশার (৪৫) মৃত্যুবরণ করেন। এরআগে ২৩ জুন সন্ধ্যা পৌনে ৬ টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

এছাড়া ২৩ জুন দুপুর ২ টা ১০ মিনিটে বরগুনার বামনা উপজেলার লক্ষীপুর এলাকার আব্দুল রশিদ (৮০) উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৬ টা ১০ মিনিটে মারা যান।অপরদিকে, দুপুর ২ টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ভাটিখানা এলাকার নিবাসী শাহনেওয়াজ (৬৩) মৃত্যুবরণ করেন। তিনি দুপুর একটার দিকে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।করোনা পরীক্ষার মৃত ব্যক্তিদের নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

Top