৮ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

৮ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে


আলোকিত বার্তা:সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না ও ভেজাল পণ্য বিক্রি করায় ৮ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৭ জুন) বরিশাল নগর ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দীন পরিচালিত অভিযানে নগরের বগুরা রোডে নিউ আল বারাকা মটরস ও মেসার্স ফ্লোরা ট্রেডার্সকে ৫ হাজার করে ১০ হাজার টাকা, আমতলার মোড়ে ওয়ান টু নাইননাইন প্লাস শপকে ৩ হাজার টাকা এবং বাজার ডেলিভারি ডটকম নামক সুপারশপকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন পরিচালিত অভিযানে ২ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তিকে ৩ হাজার ৯শ টাকা জরিমানা করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত অভিযানে ৩ ব্যক্তিকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা পরিচালিত অভিযানে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ১শ কেজি রাক্ষুসে পিনহারা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ মাছগুলো ধ্বংস করা হয়।৮ জন পথচারী ও ক্রেতা এবং একজন ওষুধের দোকানের বিক্রয়কর্মীকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্যরা।

Top