মির্জাগঞ্জে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল \ গ্রাহকদের ভোগান্তি
মির্জাগঞ্জ(পটুয়খালী)সংবাদদাতা:পটুয়াখালীর মির্জাগঞ্জে পল্লী বিদ্যুতের ভৌতিক ও মনগড়া বিল নিয়েগ্রাহকদের ভোগান্তি। ত্রæটিপূর্ন ওই বিল সংশোধনের জন্য এখন তাদেরস্থানীয় পল্লী বিদ্যুত অফিসে ধরনা দিতে হচ্ছে।এ দিকে কোভিট-১৯ এর সংক্রমন এড়াতে গ্রাহকরা তিন মাসের বকেয়া বিলএকত্রে দেয়ার সুযোগ পেলেও বিদ্যুৎ অফিসের মনগড়া বিল দেখে হতাশ হনগ্রাহকরা। জুন মাসের কারনে সংযোগ বিছিন্ন হওয়ার ভয়ে অনেকেইভৌতিক বিল ধার-দেনা করে পরিশোধ করছেন। তবে পল্লী বিদ্যুতের অতিরিক্তবিল কিভাবে সমন্বয় করা হবে তা গ্রাহকরা জানেন না। এব্যাপারেমির্জাগঞ্জ বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্টরা জানান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎজোনাল অফিস মির্জাগঞ্জ উপজেলায় প্রায় ৩৭ হাজার গ্রাহক রয়েছে। যদিকোন গ্রাহকের অতিরিক্ত বিল হয়ে থাকে তবে তাদের বিল দেখে সমন্বয় করাহবে।খোজঁ নিয়ে জানা যায়, গত বছরের জুন মাসেও মির্জাগঞ্জ উপজেলায় পল্লীবিদ্যুতের মনগড়া ভৌতিক বিল করা হয়েছিলো বলে গ্রাহকদের অভিযোগ।সে সময়ে বিদ্যুতের বিল সমন্বয় করার কথা বললেও তা সমন্বয় করেনি। গতজুনের চেয়ে এ বছর অতিরিক্ত বিল দেখে গ্রাহদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভৌতিক বিল নিয়ে একাধিক গ্রাহকরা জানান, যে ঘরে টিভি বা ফ্রিজনেই তাদের ঘরে অতিরিক্ত বিল এসেছে। করোনা ভাইরাসের কারনে আজ মানুষকর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। সেখানে বিদ্যুৎ বিভাগগ্রাহকদের উপর অতিরিক্ত বিল চাপিয়ে দিয়েছে। দোকলাখালী গ্রামেরশাহারিয়া সুমন বলেন, আমার মে মাসে বিল এসেছে ১১৫ টাকা অথচ জুন
মাসে বিল এসেছে ২,৩০৩ টাকা। পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ হাবিববলেন, আমার দু’মাসে বিল এসেছে ৫৬০ টাকা কিন্তু জুন মাসে বিলএসেছে ১৩৬২ টাকা। মিটার না দেখে অনুমাননির্ভর বিল করার কারনেঅতিরিক্ত বেশি বিল হয়েছে। এভাবেই উপজেলার সকল গ্রাহকদেরে একইঅভিযোগ। মির্জাগঞ্জ পল্লী বিদ্যুতের ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন,
যদি কোন গ্রাহকের অতিরিক্ত বিল এসে থাকে তবে তাদের বিল রিডিংদেখে সমন্বয় করা হবে।পটুয়াখালীর পল্লী বিদ্যুতের ডিজিএম মাইনুদ্দিন এর সত্যতা স্বীকার করেবলেন,করোনা ভাইরাসে কারনে মার্চ মাস থেকে রিডিং করে বিল করতেপারেনি। একারনে বিলে কিছু সমস্যা হয়েছে। তবে অতিরিক্ত বিল যাদেরহয়েছে তাদের বিল সমন্বয় করার জন্য পটুয়াখালীর পল্লী বিদ্যুতের জোনালঅফিসের এজিএম(অর্থ) বিজয় বর্মনকে প্রধান সমন্বয়ক করে একটিকমিটি গঠন করা হয়েছে। যে সব গ্রাহকের নামে অতিরিক্ত বিল করাহয়েছে তারা অফিসে যোগাযোগ করলেই বিল সমন্বয় করে দেয়া হবে।